ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী

চলচ্চিত্র নির্মাতা, সাবেক সংসদ সদস্য ও ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ দেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সময় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে পুরো চলচ্চিত্রপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑